‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ এবং ‘এসো হে বৈশাখ এসো এসো’ এ গানে মুখরিত হয়ে বাঙ্গালীর সার্বজনীন উৎসব বাংলা বর্ষবরণে নানা সাঝে সজ্জিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কতিক অনুষ্ঠান, অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু শির্ষক রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে লোকজ মেলা উদ্ভোধন, আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্র উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। বর্নাঢ্য শোভাযাত্র শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর, কুমিল্লা উত্তর জেলা মহিলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, পৌর আ’লীগের সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা আ'লীগ নেতা লুৎফর রাহমান বাবুল প্রমূখ ব্যক্তিবর্গ।



