Tuesday, 11 April 2023

কুমিল্লা (উঃ) জেলা বিএনপি ও এলডিপি’র ২৫ নেতাকর্মীর জামিন না মঞ্জুর"

গত ২৫ ফেব্রুেয়ারী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী “পদযাত্রা” পালনকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পুলিশ কর্র্তৃক দায়ের করা মামলায় এজহার নামীয় ৩৬ আসামীর মধ্যে ২৯ আসামী জামিন চেয়ে মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা দায়রাজজ আদালতে হাজির হন। ওই মামলার এজহারভূক্ত  বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেলসহ বাকী ৭ জন জামিন আবেদন করেননি। 

কুমিল্লা জেলা দায়রাজজ আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন শুনানী শেষে ৪ জনের জামিন আবেদন মঞ্জুর করে বাকী ২৫ আসামীর জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেঢ়নের নির্দেশ দেন।

জামিনে আসা ৪ নেতা কর্মীরা হলেন,- কুমিল্লা (উঃ) জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. আজহারুল ইসলাম মেম্বার, কুমিল্লা(উঃ) জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক দেবীদ্বার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, চান্দিনা উপজেলার এদবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন সরকার ও দেবীদ্বার উপজেলা যুববদলের আহবায়ক আব্দুর রহমান।

ওই মামলায় তাদের উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে কুমিল্লা বিজ্ঞ জেলা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ছয় সপ্তাহ শেষে আজ মঙ্গলবার কুমিল্লা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বিএনপি ও এলডিপির নেতা-কর্মীরা। এ সময় বিজ্ঞ জজ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন না মঞ্জুর হওয়া ২৫ নেতা-কর্মীর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন,- কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন, জেলা যুবদলের সাধারন সম্পাদক রেজাউল করিম শাহিন (ভিপি শাহিন),  কুমিল্লা উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হাসান, ছাত্র দল দেবীদ্বার উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক রবিউল আউয়াল সাইফুল, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম নেভী, মাধাইয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক খাইরুল কবির সুমন, সুলতানপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক খোকন খান, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মো. শরিফ উদ্দিন সোহেল, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল সভাপতি মাওলানা আবুল খায়ের, পৌর যুবদল সভাপতি হাজী নুরুল ইসলাম মুন্সি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রদল চান্দিনা উপজেলা শাখার সভাপতি রাজিব ভূইয়া, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু প্রমূখ।   

উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ‘পদযাত্রা’ কর্মসূচী পালন উপলক্ষে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দেবীদ্বার, চান্দিনা এবং মুরাদনগর উপজেলার অংশে অবস্থান নিলে পুলিশের সাথে নেতাকর্মী সংঘর্ষে পুলিশ সহ অর্ধশত নেতা-কর্মী আহত হন। ওই ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাঁধাদানের অভিযোগ এনে চান্দিনা থানার উপ-পরিদর্শক(এসআই) তাপস বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেলকে প্রধান আসামী করে ৩৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাতনামা ১৭০ সহ ২০৬জনকে অভিযুক্ত করে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।

এলডিপির নেতা-কর্মীদের আইনজীবী আতিকুল আলম সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আজ আমরা উচ্চ আদালতের নির্দেশক্রমে হাজির হয়ে জামিনের আবেদন করেছি। কিন্তু বিজ্ঞ আদালত নেতা-কর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রকৃতপক্ষে ওই ঘটনার সঙ্গে তারা কেউ জড়িত ছিলেন না।'

এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএপি) কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা ও পতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মীর্জা ফখরুল আলমগীর।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.