Thursday, 23 March 2023

দেবীদ্বারে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

কুমিল্লার দেবীদ্বারে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইউএনও’র আহবানে তারই সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ওই সময় সাংবাদিকরা নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের দেবীদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক যুগান্তর দেবীদ্বার প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি শাহিদুল ইসলাম, মুক্তখবর’র জেলা প্রতিনিধি মোঃ ময়নাল হোসেন ভিপি, এসএ টিভির দেবীদ্বার প্রতিনিধি শফিউল আলম রাজিব, মাইটিভির প্রতিনিধি মোঃ সোহাগ রানা সোহেল, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন, দৈনিক নাগরিক ভাবনা’র প্রতিনিধি এমজে মামুন, দৈনিক করতোয়া দেবীদ্বার প্রতিনিধি মো. এামুনুর রশিদ, বাংলাদেশ সমাচার’র প্রতিনিধি ওমর ফারুক মুন্সী, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আহম্মেদ হোসাইন, খোলা কাগজের প্রতিনিধি আল আমিন কিবরিয়া, দৈনিক বাংলার আলোরন’র প্রতিনিধি আব্দুল আলিম, ইসহাক হাসান প্রমুখ।

ইউএনও নিগার সুলতানা এলাকার উন্নয়নসহ সার্বিক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগীতা করেন। সাংবাদিকদের পক্ষ থেকেও ইউএনও’র এ কর্মস্থলে থেকে এলাকার গনমানুষের স্বার্থরক্ষায় সকল কাজের সহযোগীতা কামনা করেন এবং ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে প্রায় হাজার বছরের ঐতিহ্য তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিগার সুলতানা যোগদান করেন। এর আগে তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.