Thursday, 30 March 2023

দেবীদ্বারে পথচারীদের মাঝে জাতীয় পার্টির ইফতার বিতরণ

কুমিল্লার দেবীদ্বারে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোসলেহ উদ্দিন মোল্লা। বৃহস্পতিবার বিকাল ৫টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার নিউ মার্কেটে পথচারী, শ্রমজীবি, ক্ষুদ্র ব্যবসায়ী, সিএনজি ও রিক্সা চালকদের মাঝে ওই ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ জাবেদ আহাম্মদ নবী, যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান, একে আজাদ, মজিবুর রহমান কালা, সদস্য সচিব সফিকুল ইসলাম মাস্টার, পৌর আহবায়ক মনিরুল ইসলাম সরকার, উপজেলা যুব সংহতির আহবায়ক মোঃ সেলিম মিয়া, কবির হোসেন, দেলোয়ার হোসেন, আবদুর রব, উপজেলা ছাত্র সমাজ নেতা আল আমিন কিবরিয়া, স্বজল হোসেন, বাদশা মিয়া, মেহেদী হাসান, শুভ আহম্মেদ ও সজিব আহম্মেদ প্রমুখ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.