Tuesday, 21 March 2023

দেবীদ্বারে ন্যাপ নেতার উদ্যোগে ২ শতাধিক হতদরিদ্র, দুঃস্থ্য, পঙ্গু ও কর্মহীন পেলেন ইফতার সামগ্রী

ন্যশনাল আওয়ামী পার্টি ন্যাপ (মোঃ)’র দেবীদ্বার পৌর সভাপতি হাজী আব্দুল মান্নান মনুমিয়া’র উদ্যোগে রমজানকে সামনে রেখে ২ শতাধিক হতদরিদ্র, অসাহায়, পঙ্গু ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার সকালে দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের ন্যাপ পৌর সভাপতি হাজী আব্দুল মান্নান মনুমিয়া’র বাড়িতে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপজেলা ও পৌর ন্যাপ’র নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ইফতার সামগ্যীর মধ্যে ছিল ছোলা বোট, ডাল, পেঁয়াজ, চিনি, মটর।

পঙ্গু আয়চান বিবি(৯০) বলেন, বৃদ্ধ হয়ে গেছি তার উপর পা ভেঙ্গে ঘরে পড়ে আছি, ভিক্ষাও করতে পারিনা। এসময় ইফতার সামগ্রী পেয়ে আমি খুবই আনন্দিত। পুরো রমজান মাসের জন্য নিশ্চিত হলাম। 

সুখেনা বিবি বলেন, আমার স্বামী, সন্তানসহ স্বজন কেউ নেই। মানুষের সহযেযাগীতায় আমার পিত্ত থলি অপারেশন করেছি। এখন ভিক্ষা করতে পারিনা মনু ভাইয়ের সাহায্য পেয়ে রমজানে অনেকটা নিশ্চিন্ত হলাম।  



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.