এবিএম আতিকুর রহমান বাশারঃ
দেবীদ্বার পৌর মার্কেট কমিটির ফুলগাছতলা সাব কমিটির উদ্যোগে ভোক্তা ও ব্যবসায়ীদের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষা
বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রেববার বিকাল ৪ টায় দেবীদ্বার পৌর এলাকার ফুলগাছতলা ভূইয়া কমিউনিটি সেন্টারের সামনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেবীদ্বার পৌর ফুলগাছতলার মার্কেট(সাব) কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন সরকার এর সভাপতিত্বে এবং মোঃ মোসলেম উদ্দিন মানিক এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আকবর, দেবীদ্বার পৌর মার্কেট কমিটির সভাপতি হিরণ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সরকার। অণ্যান্যের মধ্যে আলোচনায় অংশ
নেন, দেবীদ্বার পৌর মার্কেট কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আনোয়ার হোসেন, দেবীদ্বার পৌর ফুলগাছতলা (সাব) কমিটির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন সরকার, পৌর সাব কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পৌর সাব কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (ইউছুফ) প্রমূখ।
সভায় বক্তরা বলেন, সময়ের সাথে সাথে দেবীদ্বার পৌর এলাকার ব্যবসার পরিধি বাড়ছে। ব্যবসায়ীদের নিরাপত্তা- একতা টিকিয়ে রাখতে এবং ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত
করতে আমরা সাব কমিটি করেছি। এছাড়া এ এলাকায় চোর ও মাদক সেবনকারী বেড়েছে ব্যাপক হারে। এসব নিরাপত্তা নিশ্চিত করতে নৈশপ্রহরীদের
পাশাপাশি ব্যবসায়ী কমিটিও নিরাপত্তা জোরদারে কাজ করে যা্বে।
