Sunday, 26 February 2023

দেবীদ্বারে জিপির নামে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে চালকদের কুমিল্লা-সিলেট মহাসড়ককে বিক্ষোভ অবরোধ


                 সিএনজি চালকদের কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ

আবারো কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ- বিক্ষোভে নেমেছে শত শত অটো-সিএনজি চালক


        অতিরিক্ত টোলের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

রোববার সকাল ১০টায় কয়েকশত সিএনজি অটোরিক্সা নিয়ে চালকরা উপজেলা পরিষদ চত্তরে সমবেত হন এসময় একটি স্মারকলিপি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে যেয়ে নির্বাহী কর্মকর্তাকে না পেয়ে চালকরা জিপির নামে অতিরিক্তি চাঁদা আদায়, চালকদের উপর হামলা এবং হাই কোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি স্ট্যান্ড ইজারাদানকারী মূল হোতা পৌর নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) মোঃ ফখরুল ইসলামের অপসারনের দাবীতে প্রায় এক ঘন্টাব্যাপীকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এসময় সেচ্চাসেবক লীগ কৃষকলীগের কিছু নেতা-কর্মীরা এসে প্রথমে হাতা-হাতি, ধাক্কা-ধাক্কি একপর্যায়ে তারা চালকদের অবরোধ পন্ড করে দেয় পরে ইজারাদারদের পক্ষে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেনের বিষয়টি সমঝোতার মাধ্যমে নিরসন করার আশ্বসে সড়কের অবরোধ প্রত্যাহার করে নেয়


             কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যানজটে আটকা পরিবহন

বিক্ষোভকারী চালক আব্দুর রশিদ, আবুল কালাম, আলী হোসেন অভিযোগ করে বলেন, সিএনজি স্ট্যান্ডগুলো দির্ঘদিন যাবৎ নিয়ন্ত্রণহীনভাবে চলছে ইজারাদারদের অত্যাচারে আমরা অতিষ্ঠ তারা দৈনিক জিপি নামে অতিরিক্ত ৮০-১০০ টাকা চাঁদাবাজী ছাড়াও বার্ষিক রেজিস্ট্রেশন ফি বাবদ হাজার ৫শত থেকে হাজার টাকা, হাইওয়ে পুলিশের নমে মাসিক ৪৫০ টাকা, থানা পুলিশের নামে মাসে ৪৫০-৫০০ টাকা জোরপূর্বক ভাবে আদায় করে এছাড়া পৌর এলাকার ৬টি স্ট্যান্ডেই চালকদের চাঁদা দিতে হচ্ছে প্রতি টিপে ৫টাকা নির্ধারিতর স্থলে এবং হাইওয়ে সড়কের ৫শত গজের মধ্যে ৫টি স্ট্যান্ডের প্রতিটিতে ৪০ টাকা করে আদায় করে শুধু তাই নয়, গত মাস ইজারা স্থগিত থাকায় ওই দুই মাসের জন্য হাজার টাকা জোরপূর্ব আদায় করছে, অনিয়মের প্রতিবাদ করলে সন্ত্রাসী হামলা মারধর, সিএনজি আটকে থানায় সোপর্দ করে দেয়

    

            আন্দোলনকারীরা উপজেলা পরিষদে সিএনজি জমায়েতের একাংশ

এর আগে জিপি আদায়ের নামে অতিরিক্ত টুল ভাড়া আদায়, হাইওয়ে সড়কের যানজট নিরসনের স্বার্থে গত বছরের ২৬ ডিসেম্বর উপজেলা পরিষদ এবং আইনশৃংখলা মিটিং- জনস্বার্থে সকল প্রকার সিএনজি, অটোরিক্সা, মাইক্রো, এ্যাম্বুল্যান্স ইজারা প্রদান নিষিদ্ধ করে রেজুলেশন করে নেন পৌর এলাকার ৭টি স্ট্যান্ড এর মধ্যে ৬টি স্ট্যান্ডই কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপরে প্রতিষ্ঠিত এবং ৫টি স্ট্যান্ড ৫শত গজের মধ্যে


                       আন্দোলনকারীদের মিছিলের একাংশ

উল্লেখ্য গত জানুয়ারী দেবীদ্বার পৌরপ্রশাসক হাইওয়ে সড়কের উপর ৬টিসহ ৭টি স্ট্যান্ড ইজারার জন্য দরপত্র আহবান করেন ওই দরপত্র আহবানের বিরুদ্ধে স্ট্যান্ডগুলি ইজারার নিয়মবহির্ভ করে একাধিক জায়গা হতে জিপি টোকেন মানির নামে অতিরিক্ত অর্থ আদায় করা, হাইওয়ে সড়কে যানজটের ভোগান্তি রুখতে গত জানুয়ারী নতুন করে পৌর কর্তৃপক্ষ ইজারা বিজ্ঞপ্তির আহবানের বিরুদ্ধে দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. সোহেল রানা নামে এক ব্যবসায়ী উচ্চ আদালতের স্মরণাপন্ন হয়েছেন এরই প্রেক্ষিতে তিনি গত জানুয়ারী উচ্চ আদালতে রিট আবেদন করলে উচ্চ আদালতের বিচারপতি জাফর আহেমদ বিচারপতি মো. বশিরুল্লাহর দ্বৈত বেঞ্চ আবেদনের শুনানি শেষে ওই ৬টি স্ট্যান্ড ইজারাদানের কার্যক্রম মাসের জন্য স্থগিত ঘোষণা করেন (উচ্চ আদালতে রিট পিটিশন নম্বর ৩২১/২০২৩)

হাইকোর্টের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে দেবীদ্বার পৌর এলাকার তরিকুল ইসলাম সুমন নামে এক ইজারাদার সুপ্রিম কোর্টে ২৫৪/২০২৩ নং সিভিল পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ঘোষিত স্থগিতাদেশটি সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেন যার মেয়াদ ৩১ জানুয়ারী থেকে (২৭ মার্চ পর্যন্ত) সপ্তাহ বহাল থাকবে সুপ্রিম কোর্ট দরপত্রের উপর সপ্তাহ স্থগিতাদেশ প্রত্যার অর্থাৎ পূর্বের রায় স্থগিত করলেও হাইওয়ের সড়কের উপর ইজারা প্রদানের কোন দিক নির্দেশনা দেয়নি সোহেল রানার রীট আবেদনে হাইকোর্ট কর্তৃক গত জানুয়ারী ইজারা প্রদান স্থগিত করলেও, পৌর সচিব মো. ফখরুল ইসলামের প্ররোচনায় স্থগিতাদেশের ১দিন পর অর্থাৎ ১০ জানুয়ারী আহবানকৃত দরপত্রের আলোকে ওই ইজারা দেয়া হয়


                           কলেজরোডে বিক্ষোভকারীরা

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেবীদ্বার পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্ত্তী গত ২০ ফেব্রæয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই ইজারা প্রদান করেন চলতি বছরের ৬টি স্ট্যান্ডের জন্য গত ১০ জানুয়ারী আহবানকৃত দরপত্রের মূল্যায়ন কমিটি সুপারিশ মূল্য ছিল ৭৩ লক্ষ ২৪ হাজার টাকা এবং ভ্যাট করসহ ৯১ লক্ষ ৮০ হাজার টাকা

হাইওয়ে সড়কের ৫টি স্ট্যান্ড নাম পাল্টিয়ে ভিন্ন নামে অর্থাৎ এ স্ট্যান্ডগুলো হাইওয়ে সড়কে আছে এমনটা গোপন করে সর্বেচ্চ দরপত্র আহবানকারীদের পৌর এলাকার সিএনজি/ইজিবাইক ষ্ট্যান্ড, দেবীদ্বার কার-মাইক্রো এ্যাম্বুলেন্স ষ্ট্যান্ডগুলো কুমিল্লা-সিলেট হাইওয়ে সড়ক সংশ্লিষ্ট ‘দেবীদ্বার পুরাতন বাজার থেকে- ওয়াহেদপুর সিএনজি/ইজিবাইক ষ্ট্যান্ড, দেবীদ্বার জেলা পরিষদ মার্কেটের উত্তর গলি থেকে কোম্পানীগঞ্জ রোডের সিএনজি/ইজিবাইক ষ্ট্যান্ড, দেবীদ্বার নিউমার্কেট রহমানিয়া সুপার মার্কেটের সামনে হতে কুষ্ণপুর রোডের সিএনজি/ ইজিবাইক ষ্ট্যান্ড, দেবীদ্বার ফুলগাছ তলা থেকে খলিলপুর রোডের সিএনজি/ ইজিবাইক ষ্ট্যান্ড, দেবীদ্বার কার-মাইক্রো এ্যাম্বুলেন্স সরকারী হাসপাতাল গেইট স্ট্যান্ড, দেবীদ্বার- চান্দিনা রোডস্থ বিআরডিবি আওতাভ‚ক্ত ইউসিসিএর জায়গায় সিএনজি/ ইজিবাইক ষ্ট্যান্ড, ইজারা প্রদান করা হয়েছে। 

তালিকাভুক্ত কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের পান্নারপুল-বখরাবাদ স্ট্যান্ড অভিযোগের কারনে ইজারা প্রদান স্থগিত থাকলেও পূর্বের ইজারাদার নিয়ম বহির্ভূতভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বিক্ষোভকারীরা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে অফিস সহকারীর নিকট স্মারকলিপি হস্তান্তর করে চলে আসে 

পৌর-সচিব মো. ফখরুল ইসলাম বলেন, আমাকে অভিযুক্ত করবে কেন ? পৌর প্রশাসকের স্বাক্ষরে ইজারা দেয়া হয়েছে হাইওয়ে সড়কে পূর্ব নিয়মেই ইজারা দেয়া হয়েছে হাইওয়ে সড়কের পান্নারপুল-বাখরাবাদ স্ট্যান্ড তালিকায় থাকলেও ইজারা দেয়া হয়নি ওখানে টুলের নামে চাঁদা তোলার অভিযোগে বাজার পরিদর্শক আলমগীর হোসেন পান্নার পুলের টুল আয়ের নিষিদ্ধ করে আসছে

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ ধর বলেন, ইজারাদার নিয়ম বহির্ভূতভাবে টুল বা চাঁদা আদায় করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ইজারা বাতিল করতে পারেন নতুন করে ইজারা প্রদানের বিষয় আমাকে অবহৃত করা হয়নি ইজারা প্রদান করলে চালক, ইজারাদার, এলাকার গন্যমান্য ব্যক্তি প্রশাসনের লোকজনের মতামতের ভিত্তিতে করা প্রয়োজন ছিল টুল আদায়ের পরিমান নিয়ে চালকদের সাথে মতবিনিময় এবং সিদ্ধান্তগুলো মাইকিং করে জানিয়ে দিলে চালকরা বিক্ষোভ- প্রতিবাদ, সড়ক অবরোধ করার সুযোগ পেতনা ইজারাদারও ইচ্ছা স্বাধীন টুল আদায়ের নামে চাঁদা আদায়ের সুযোগ পেতনা। কেউ অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

দেবীদ্বার পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্ত্তী কুমিল্লায় থাকায় বিষয়ে কথা বলা সম্ভব হয়নি



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.