কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বেতুয়া গ্রামের প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে দীন মাওলানা আবুল হাশেম (রহঃ)-এর নবম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী)। তিনি ২০১৪ সালের ০২ ফেব্রুয়ারী দেবীদ্বার উপজেলার আবদুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে মুনাজাতরত অবস্থায় তিনি মৃত্যুরকোলে ঢলে পড়েন।
প্রখ্যাত এ মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম (রহঃ) একজন জনপ্রিয় ওয়াজিনই নন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বির্কের উর্ধে সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম হিসেবে পরিচিত ছিলেন।
গতানুগতিক ওয়াজিনদের নানা মত-পথের উর্ধে থেকে অগাধ ধর্মীয় জ্ঞানের অধিকারী এ মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম (রহঃ) বিভিন্ন ওয়াজ মাহফিলে তাঁর অশ্রুসিক্ত ও অন্তরে স্পর্শকরা বয়ানে ধর্মপ্রাণ মুসলমানদের নিকট প্রখ্যাত আলেম হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর স্মরণে আগামী ১৭ ফেব্রুয়ারী শুক্রবার ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশ বরেণ্য পীর- মাশায়েখ ও ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন। পরিবারের পক্ষ থেকে তাঁর সুযোগ্য পুত্র মাওলানা মুহামামদ ছফিউল্লাহ হাশেমী পিতার রূহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।
%20PIC;-%20HOJ;%20MAWLANA%20HASIMI-%2001.02.2023..jpg)