Friday, 6 January 2023

দেবীদ্বারে ‘অনুরাগ সঙ্গীত একাডেমী’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত; আগামী প্রজন্মের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে ক্রীড়া- সংস্কৃতির উপর জোর দিতে হবে

আগামী প্রজন্মের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে ক্রীড়া- সংস্কৃতির উপর জোর দিতে হবে

শিক্ষার পাশাপাশি শিশুদের মনন বিকাশে স্বাস্থ্য সুরক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। শুক্রবার বিকেলে দেবীদ্বার অধ্যাপক বিমল দত্তের বাড়িতে ‘অনুরাগ সঙ্গীত একাডেমী’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তারা ওই বক্তব্য তুলে ধরেন।

‘অনুরাগ সঙ্গীত একাডেমী’র পরিচালক শীপ্রা দত্তের সভাপতিত্বে এবং অধ্যাপক বিমল দত্তের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক ননী গোপাল সিং, বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা পূঁজা উদযাপন পরিষদ’র সভাপতি জীবন কুমার দাস, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও শিক্ষক মমিনুর রহমান বুলবুল।

আলোচকরা বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে, কিন্তু চলমান অশুভ সামাজিক অবক্ষয়, অপসংস্কৃতির গ্যারাকলে শিক্ষার্থীদের শিষ্টাচারের অভাবে প্রকৃত ও মানবিক শিক্ষায় ঘাটতি রয়েছে। সাথে সাথে, বই পড়া, কবিতা আবৃতি, সাংস্কৃতিক কর্মকান্ডগুলোও উবে যাচ্ছে। খেলার মাঠ ও পরিবেশের অভাবে নতুন প্রজন্ম খেলাধূলায় ও আগ্রহ হারিয়ে ফেলছে। অপরদিকে গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতির অংশ জারী, সারি, পালা, যাত্রা, কিচ্ছা, পুঁথী পাঠ হারিয়ে গেছে। তাই নতুন প্রজন্মকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে ভদ্রতা-আদব-কায়দায় শিক্ষিত করতে হবে। তাদের মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে সহায়তা করতে হবে। তাদের মানবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে ক্রীড়া- সংস্কৃতির উপর জোর দিতে হবে। তবেই আমরা একটি আদর্শ জাতি হিসেবে পরিচয় লাভ করতে পারব।

আলোচনা শেষে ‘অনুরাগ সঙ্গীত একাডেমী’র শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.