Sunday, 29 January 2023

আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা সভাপতির গাড়ি বহরে হামলা ভাংচুর: ৩৩ জনকে অভিযুক্ত করে মামলা


কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনের গাড়ি বহরে হামলা, গাড়ি ভাঙচুর ও নেতা-কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে নিজ দলেরই নেতা-কর্মীদের বিরুদ্ধে।

শনিবার বিকাল সাড়ে ৩টায় দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের রফারদিয়া  গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সম্ভুরদিয় বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনায় রোববার (২৯ জানুয়ারী) দাউদকান্দি উপজেলার কদমতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম রেহান উদ্দিনের পুত্র মো. সোহেল রানা(৩৪) বাদী হয়ে ৮ জন এজহারভ‚ক্ত ও অজ্ঞাতনামা ২০/২৫জনসহ ৩৩জনকে অভিযুক্ত করে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ২৬।

মামলার বাদী মো. সোহেল রানা জানান, ওই অনুষ্ঠনটি ছিল আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির সদস্য জাকির নেওয়াজ সোহেলের ভাতিজা মেহেদী হাসানের বিয়ের অনুষ্ঠান। অনুষ্ঠান থেকে শনিবার (২৮ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় বিয়ে বাড়ি থেকে গাড়ি বহর নিয়ে ফেরার পথে দৌলতপুর ইউনিয়নের সম্ভরদিয়া বাজার (ইউ চত্তরে) পৌঁছার পর অভিযুক্তরা পূর্ব শত্রæতার জের ধরে রড গ্যাস পাইপ, লাঠি, হকি ষ্টিক নিয়ে আমাদের গাড়িবহরের গতি রোধ করে বশির মিয়াজীকে খোঁজ করে এবং আমাদের অকথ্যভাষায় গালমন্দ করতে করতে ২/৩টি গাড়ি পিটিয়ে ভাংচুর করে। ভাংচুর হওয়া গাড়ির প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।

হামলা চলাকালে আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সভাপতি ম. রুহুল আমিনের গাড়িবহরে ছিলেন,- দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক বাবু বাসু দেব ঘোষ, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লিল মিয়া, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, দাউদকান্দি পৌর যুবলীগের সদস্য মুরাদ চৌধূরী সুমন, খাজা প্রধান, দাউদকান্দি পৌর ছাত্রলীগের সহ-সভাপতি কাউছার হোসেন বাবুসহ বেশ কিছু নেতা-কর্মী।

মামলায় এজহারভ‚ক্তরা হলেন, গৌরীপুর পেন্নাই গ্রামের মৃত: আব্দুল গাফ্ফারের পুত্র ইয়াকুব(৩৪), চৌদলী পাড়া গ্রামের সালাউদ্দিন চৌধূরীর পুত্র ইমরান(৩২), পিতা অজ্ঞাত আল আমিন(৩১), মারুফ (২৩), আশরাফুল (২৯), এনামুল (২৫), বাউরিয়া গ্রামের পিতা অজ্ঞাত সুজন(৩১), পালের বাজার গ্রামের পিতা-অজ্ঞাত মহসীন(৩৪)সহ ৮জন। 

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের জেরে গাড়ী বহরে সন্ত্রাসী হামলা ভাঙচুর ও নেতা-কর্মীদের লাঞ্ছিত করেছে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউপির (স্বতন্ত্র পদে) নির্বাচিত চেয়ারম্যান মো. মঈন উদ্দিনের বড় ভাই সালাউদ্দিন চৌধূরীর পুত্র ইয়াকুবের নেতৃত্বে দলীয় একদল নেতা- কর্মী। ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. মঈন উদ্দিন- এর আগেও নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি গত বছরের ২৯ ডিসেম্বরে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে- আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাকসুদ আলম জমাদারের সাথে প্রতিদ্ব›িদ্বতায় ৪ হাজার ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। নৌকা প্রতীকের প্রার্থী মাকসুদ আলম জমাদার পেয়েছিলেন-৩ হাজার ৬৩৫ ভোট। তারা আরো জানান, দীর্ঘদিন যাবৎ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে মনোনয়ন প্রত্যাশী এবং নেতাকর্মীদের মুখে মুখে প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আসলেও ওই সামাজিক অনুষ্ঠনকে ঘিরে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। 

এ ব্যপারে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগগের সভাপতি ও ওই ইউপির স্বতন্ত্র পদে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মো. মঈন উদ্দিনের সাথে রোববার বিকেলে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, গত ইউপি নির্বাচন চলাকালে দৌলতপুর নির্বাচনী প্রচারনায় কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বশিরুল্লাহ মিয়াজী প্রতিপক্ষের প্রার্থীর সমর্থকদের অকথ্যভাষায় গালমন্দই নয়, অত্যাচার- নির্যাতনে অতিষ্ঠি করে তুলেছিল। এলাকার ক্ষুব্ধ ছেলেরা আমাদের সিনিয়র নেতা (আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সভাপতি) ম. রুহুল আমিন। ওনার গাড়ি বহরে কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বশিরুল্লাহ মিয়াজী থাকার সংবাদে উত্তেজিত ছেলেরা খুঁজতে যায় এবং একটি গাড়ির পেছনের কালো গ্লাসটি ভাংচুর করে। তবে ম.রুহুল আমিনের বিরুদ্ধে মনোনয়ন বানিজ্যের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। 

এ ব্যপারে কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বলেন, বিগত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পূর্বশত্রæতার জের ধরে এ হামলা হয়। দাউদকান্দি থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিকদারকে খুঁজতে যেয়ে তারা ২/৩টি গাড়ি ভাংচুর করে। নেতৃবৃন্দের উপস্থিতিতে মহিউদ্দিন সিকদারের উপর হামলা করতে পারেনি। বিষয়টি নিয়ে কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ আজ বিকেলে ঢাকায় বসে কি করা যায় সিদ্ধান্ত নেব।

হামলার শিকার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন জানান, দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নে একটি সামাজিক অনুষ্ঠানে গেলে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বসির উল্লাহ মিয়াজীকে খোঁজার জন্য স্থানীয় কয়েকজন ধাওয়া করে। না বুঝে আমার গাড়ি ও আমার সঙ্গে থাকা লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। মনোনয়ন বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে উত্তর জেলা আওয়ামী লীগের এই নেতা অভিযোগ অস্বীকার করেন। 

রোববার বিকেল ৪টায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোা. আলমগীর ভ‚ঁইয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়িবহরে হামলা, নেতা-কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। আমার পুলিশ টিম ঘটনাস্থলে আছে, বিষয়টি তদন্তাধিন আমরা ঘটনার রহস্য উদঘাটনে ব্যবস্থা নেব।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.