Monday, 23 January 2023

২৬ বছর পর সম্মেলন; সম্মেলনের সাড়ে চার মাস পর দেবীদ্বার উপজেলা আ’লীগের ৭১ সদস্যের কমিটি ঘোষণা


দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রায় সাড়ে চার মাসের অধিক সময়ের পর দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার গত ১৫ জানুয়ারী কমিটি অনুমোদন দিলেও প্রায় এক সাপ্তাহ পর সোমবার সন্ধ্যায় এ কমিটি জনসন্মুখে প্রকাশ করা হয়। এর আগে ২৬ বছর পর গত বছরের ২ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে একেএম শফিউদ্দিনকে সভাপতি ও মোঃ মোস্তফা কামাল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করেন। 

কমিটি ঘোষণার পর বাদ পড়া অনেক নেতা কর্মীর মধ্যে ক্ষোভও দেখা দেয়। তাদের দাবী যাদের কখনো মিছিল, মিটিং, রাজপথে এমনকি দলীয় কর্মকান্ডে দেখা যায়নি, যাদের কেউ চেনেনওনা এমন লোকদের অর্থের বিনীময়ে কমিটিতে ঢুকানো হয়েছে। যারা সব সময় রাজপথে লড়াকু দলীয় কর্মকান্ডে সক্রিয় এমন নেতাদের বাদ দিয়ে কমিটি ঘোষণা দলের শর্ত আদর্শ বিরোধী।

কমিটির সহ-সভাপতি পদে একেএম মনিরুজ্জামান মাস্টার, অধ্যক্ষ মোঃ আবদুল্লা মাসুদ পাখি, মোঃ মোসলেহ উদ্দিন মাস্টার, আনোয়ার হোসেন খোকন, মোঃ মফিজুল ইসলাম দুলাল, মোঃ আব্দুল জলিল চৌধুরী, মোঃ লুৎফুর রহমান বাবুল, মোঃ আব্দুল কুদ্দুছ, মোঃ সামছুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ হুমায়ুন কবির, এজাজ মাহমুদ, মোঃ ওমর ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হারুনুর রশীদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ ফারুক আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মিজানুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলী আশরাফ, দফতর সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট এনামুল হক মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মোঃ মোসলেহ উদ্দিন ভূইয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট নাজমা আক্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আবদুস সালাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আবদুল কাইয়ুম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট শাহাৎ হোসেন শিমুল, শ্রম সম্পাদক সুজিত কুমার পোদ্দার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সালাউদ্দিন মামুন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল আলম তুষার, মোঃ মোস্তাফিজুর রহমান সরকার, মোঃ মীর্জা বাহাদুর, সহ দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন আহমেদ বাহার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোরশেদ আলম খান ও কোষাদক্ষ মোঃ মহিউদ্দিন মিঠু। এছাড়া ৩৫ জনকে এ কমিটিতে সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.