শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক)’র উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ বিসের আলোচনা সভায় আলোচকরা ওই বক্তব্য তুলে ধরেন।
আলোচকরা আরো বলেন, বিশ্বব্যাপী দূর্নীতি একটি মহামারি হিসেবে চিহ্নীত হলে, দূর্নীতি দমন, নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের লক্ষ্যে জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজি চক্রবর্ত্তী’র সভাপতিত্বে এবং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক হাজী আমির উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, মরচিাকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা সিদ্দিকা, আরপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, শিক্ষার্থী জোনায়েদ খান, সামায়নূর ছাবা প্রমূখ।
ওই আলোচনায় সভায় স্বাগতিক ব্যক্তব্য রাখেন উপজেলার দুর্নীনিতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার নরুজ্জামন বিপ্লব। আলোচনা সভার আগে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগন, বিভিন্ন স্কুল-কলেজ’র প্রধানগন, রোভার স্কাউট, বিএনসিসি, গার্লসগাইড, বেসরকারী প্রতিষ্ঠানসহ সর্বস্তরের নাগরিকদের উপস্থিতিতে এক বর্নাঢ্য র্যালী ও উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজি চক্রবর্ত্তী জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করেন।