Wednesday, 28 December 2022

দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ; ৩ নেতার দ্বন্দ্বে ৪ মাসেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি


ত্রীমূখী নেতৃত্বের অনুস্মারীদের মধ্যে কার কত সংখ্যক সমর্থক কমিটির অন্তর্ভূক্ত করা হবে তা নিয়ে অনৈক্যের কারনে, কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ৪ মাস অতিবাহিত হলেও পূর্ণঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। এতে পদপ্রত্যাশী দলীয় নেতা- কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

চলতি বছরের ২ সেপ্টেম্বর দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন অনুষ্ঠানের ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নিয়ম থাকলেও সম্মেলন অনুষ্ঠানের ১১৮ দিন অতিবাহীত হলেও পূর্ণঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি।

দলীয় সূত্রে জানা যায়, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগে বর্তমানে ৩ টি পক্ষ রয়েছে। এসব পক্ষের নেতৃত্বে আছেন,- কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। অপর দু’টি পক্ষে আছেন দেবীদ্বার উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রোশন আলী মাষ্টার।  ৩ নেতাই চান তাদের বেশীরভাগ অনুস্মারী ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে রাখতে।

এর আগে ১৯৯৬ সালে উপজেলা সম্মেলন অনুষ্ঠানের পর টানা ২৬ বছর ৩ নেতার আভ্যন্তরীন দ্বন্দ্বে সম্মেলন করা সম্ভব হয়নি। তখন নেতৃত্বে ছিলেন, সাবেক উপ-মন্ত্রী ও এমপি এবং আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মূন্সী, কুমিল্লা উত্তর জেলার প্রভাবশালী নেতা প্রয়াত অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ এবং সাবেক মন্ত্রী, এমপি, সচিব ও কুমিল্লা উত্তার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রয়াত এবিএম গোলাম মোস্তফা। 
অবশেষে ২৬ বছর পর কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপে চলতি বছরের ২ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় এবিএম গোলাম মোস্তফা ষ্ট্যাডিয়ামে। এতে ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ওই কমিটিতে  এ,কে,এম সফিউদ্দিন সফিককে সভাপতি, একেএম মনিরুজ্জামান মাষ্টারকে সহ-সভাপতি, মোস্তফা কামাল চৌধূরীকে সাধারন সম্পাদক, অধ্যক্ষ হুমায়ুন কবির ও এজাজ মাহমুদকে যুগ্ম-সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারকে জ্যেষ্ঠ সদস্য ঘোষণা করা হয়। 
স্থানীয় একাধিক নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, স্থানীয় সংসদ সদস্য, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের আধিপত্য রক্ষা ও রেষারেষির কারনে ৪ মাসেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।

 এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, ‘ঘোষিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনপূর্বক জমা দেয়ার কথা থাকলেও জমা দিতে পারেননি তাই কমিটির অনুমোদন দিতে পারিনি।’ 

এ ব্যপারে দেবীদ্বার উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল চৌধূরী বলেন, পূর্ণাঙ্গ কমিটির গঠন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়া হবে। গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা না হলে ওই অসম্পূর্ণ কমিটি আর কার্যকর থাকে কিনা জানতে চাইলে তিনি জানান, ২৬ বছর পর উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ দির্ঘ সময়ের নেতুত্বের একটি চাপ আছে। কমিটির নির্ধারিত ৭১ সদস্যের বিপরীতে ১০ গুন নেতা- কর্মী কমিটিতে আসার আবেদন করেছেন। তাদের মধ্য থেকে ৭১ জন বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি গঠনে একটু বিলম্বতো হবেই। 

এ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, দলের ত্যাগী ও পরিক্ষীত নেতা-কর্মীদের নিয়েই কমিটি গঠন করতে চাই। 

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রোশন আলী মাষ্টার বলেন, দ্রæত কমিটি গঠনের পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল চিকিৎসার জন্যে দেশের বাহিরে অবস্থান করায় তার বক্তব্য নেয়া যায়নি।

উল্লেখ্য ১৯৯৬ সালের ২ আগষ্ট জয়নুল আবেদীনকে সভাপতি ও একেএম মনিরুজ্জামান মাষ্টারকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি করা হয়েছিলো। দলীয় কোন্দলের কারণে গত ২৬ বছর ধরে এক কমিটি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম। এরই মধ্যে ওই কমিটির ১৪ জন নেতার মৃত্যু হয়েছে, ২ জন নেতা বিএনপিতে যোগদান করেছিল, প্রায় ১৮ জন সংগঠনের সাথে কোন ধরনের যোগাযোগ রাখেননি, যাদের কেউ চেনেনও না। বাকীদের মধ্যে ৬/৭ জন সক্রিয় থাকলেও বাকীরা আধাসক্রিয় ছিলেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.