এক যুগ পর ফের আহবায়ক কমিটি পেল দেবীদ্বার উপজেলা ও পৌর ছাত্রলীগ।
শুক্রবার ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম (রুবেল) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রায় ১২ বছর পর আসাদুর রহমান রনিকে আহবায়ক ও ৭ জন যুগ্ম আহবায়ক এবং ৩৩ জনকে সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগ উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে নূর মোহাম্মদ রনিকে আহবায়ক, ৩ জন যুগ্ম-আহবায়ক এবং ১৭ জন সদস্যসহ ২১ সদস্য বিশিষ্ট পৌর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সূত্রে জানা যায়, বর্তমান আহবায়ক কমিটির পূর্বে ২০০৩ সালে ইফতেখারুল আলম তুষারকে সভাপতি ও সাইফুল ইসলাম শামিমকে ্সাধারন সম্পাদক করে ৪১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটির ৪ বছর পর ২০০৭ সালে আবারো সাইফুল ইসলাম শামিমকে আহবায়ক ও আলী আজ্জম স্বজলকে সদস্য সচিব করে ৪১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণার পর ২০১০ সালে পুন:রায় ইকবাল হোসেন রুবেলকে আহবায়ক করে ৪১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণার ১৩ বছর পর আজ (শুক্রবার ২ ডিসেম্বর দুপুরে ২০২২ইং) আসাদুর রহমান রনিকে আহবায়ক করে ৪১ সদস্যের উপজেলা কমিটি ও নূর মোহাম্মদ রনিকে আহবায়ক করে ২১ সদস্যের পৌর কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের একাধিক নেতা জানান, ১৫ বছর ধরে দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক কমিটিতেই চলে আসছে। এ ১৫ বছর ধরে আভ্যন্তরিণ দ্ব›েদ্বর কারনে পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি।
অপরদিকে নতুন কমিটি ঘোষণার পর দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য ও শিক্ষা-শান্তি-প্রগতীর পতাককে সমুন্নত রেখে আগামী দিনে দেবীদ্বার উপজেলা ও পৌর ছাত্রলীগের এ নতুন কমিটি উপজেলার সার্বিক উন্নয়নে এক সাথে কাজ করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাত রাখবে।
অপরদিকে শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় দেবীদ্বার উপজেলা ও পৌর নবনির্বাচিত আহবায়ক কমিটির নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ, ব্যান্ড পার্টি ও আতশ বাজি ফুটিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণে আনন্দ মিছিল করেছে।
%20PIC;-STUDENT%20LIG%20UPAZILLA%20COMMITEE%20-02.12.2022%20(.jpg)
%20PIC;-STUDENT%20LIG%20UPAZILLA%20COMMITEE%20-02.12.2022%20(1).jpg)
%20PIC;-STUDENT%20LIG%20UPAZILLA%20COMMITEE%20-02.12.2022%20(3).jpg)
%20PIC;-STUDENT%20LIG%20UPAZILLA%20COMMITEE%20-02.12.2022%20(6).jpg)
%20PIC;-STUDENT%20LIG%20UPAZILLA%20COMMITEE%20-02.12.2022%20(8).jpg)
%20PIC;-STUDENT%20LIG%20UPAZILLA%20COMMITEE%20-02.12.2022%20(4).jpg)