Saturday, 12 November 2022

প্রধানমন্ত্রীর আগাম দূর্ভিক্ষের ঘোষণার প্রেক্ষিতে ; দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির ১০ দফা

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার বিকেল ৩টায় দেবীদ্বার নিউমার্কেট ‘স্বাধীনতা চত্তর’র সামনে প্রধানমন্ত্রীর আগাম দূর্ভিক্ষের ঘোষণার প্রেক্ষিতে সরকারের করনীয়, ভ‚মিহীন ক্ষেতমজুর শ্রমজীবী মানুষের খাদ্য, কর্ম, স্বাস্থ্যের নিরাপত্তাসহ ১০ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।


ক্ষেতমজুর নেতা আবুল কাসেমের সভাপতিত্বে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেবীদ্বার উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড পরেশ কর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক এডভোকেট কমরেড অশোক জয় দেব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য কমরেড সুধাংসু কুমার নন্দী, বাংলাদেশ যুব ইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার। 

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি দেবীদ্বার উপজেলা কমিটির সভাপতি মোখলেসুর রহমান, সাফিয়া বেগম, যুবনেতা বিল্লাল হোসেন প্রমূখ।


বক্তার প্রধানমন্ত্রীর আগাম দূর্ভিক্ষের ঘোষণার প্রেক্ষিতে সরকারের করনীয় সম্পর্কে বলেন- জান-মালের নিরাপত্তায় সরকারকে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এনে দাম কমাতে করতে হবে, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, সরকারি বরাদ্ধ দূর্নীতি মুক্ত করা, ১০০ দিনের কর্মসূচী পুন:রায় চালু, দূর্ভিক্ষ মোকাবেলায় ইউনিয়নে ইউনিয়নে খাদ্যগুদাম তৈরী ও মজুত করা স্কিম চালু, দিনমজুদের কাজের মজুরি নিশ্চিত করা, গ্রামীণ মজুরদের জন্য পেনশন স্কিম চালু, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন প্রদান, গ্রামীণ মজুরদের জন্য বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ ১০ দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানানো হয়।

মানববন্ধন ও সমাবেশ শেসে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.