কুমিল্লা দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পরে থাকার কারনে কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী পিপিইগুলো নষ্ট হচ্ছে।
শনিবার সকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলায় পুরুষ ওয়ার্ডের সামনের বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে কোভিড সুরক্ষা সামগ্রী পিপিই গুলো পড়ে থাকতে দেখা যায় ।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগিদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, কয়েকদিন যাবৎ তারা এই সুরক্ষা সামগ্রী গুলোকে এভাবেই পরে থাকতে দেখছেন বলে জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একাধিক কর্মচারী ও সিনিয়র নার্স জানান, কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতিতে সরকারি- বেসরকারি, সামাজিক সংগঠন ও ব্যাক্তি উদ্যোগে হাসপাতালের চিকিৎসক, নার্স, আয়া ও কর্মচারিদের সুরক্ষায় এবং করোনা আক্রান্ত রোগিদের সেবাদানে বিপুল পরিমান অক্সিজেন সিলিন্ডার, শত শত পিপিই, গøাপস, মাক্স, স্প্রে, হেন্ড সেনিটাইজার, সাবানসহ নানা প্রয়োজনীয় সামগ্রী ও জিনিসপত্র অনুদান হিসেবে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়েছেন।
এসব সামগ্রী আসায় আমরা খুবই আনন্দবোধ করতাম, সাহস পেতাম। যখন কোভিড আতংকে সারা দেশ স্থবির হয়ে পড়েছিলো, দুর্ভাগ্য হলেও সত্য যে, আমাদের কঠিন সময়গুলোতে এসব সামগ্রী পাইনি। কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো মাত্রাতিরিক্ত, আমরা জীবনের ঝুঁকি নিয়ে রোগিদের সেবা দিয়েছি। নিজেদের সু-রক্ষায় নিজের টাকায় পিপিইসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী কিনে এনে ব্যবহার করেছি। এসব সামগ্রীগুলো এখন গুরুত্বহীন ও অরক্ষিতভাবে ফেলে রেখে এভাবে নষ্ট করা হচ্ছে।
এবিষয়ে হাসপাতালের ষ্টোর কিপার আব্দুল আল মামুন বলেন, এগুলো ষ্টোর করে রাখার মতো হাসপাতালে কোনো যায়গা নেই তাই এখানে রাখা হয়েছে। এখান থেকে কমিউনিটি ক্লিনিক গুলোতে ডিষ্টিবিউশন করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুন হাছান বলেন, পেকিং করা অবস্থায় হাসপাতালের ৩য় তলায় রাখা হয়েছে। খোলা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকার বিষয়টি আমার জানা নেই।
%20PIC;-%20HELTH%20COMPLEX-%20PPE%20LOSAR-05.11.2022..jpg)
%20PIC;-%20HELTH%20COMPLEX-%20PPE%20LOSAR-05.11.2022%20(1).jpg)