ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত
রাত পৌনে ২টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দেবীদ্বার উপজেলার কুরছাপ এলাকায়। চালকসহ আটক
৩ ছিনতাইকারীকে মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার (২১ নভেম্বর) রাতে ঢাকা আশুলিয়া জামগড়া এলাকার ‘পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’র মালিকানাধীন ‘আয়শা ক্লোথিং লিমিটেড’ নামে একটি ফ্যাক্টরি থেকে একটি কাভার্ড ভ্যান (যাহার নং-ঢাকা মেট্রো-ইউ-১৪-০৩৬৯) যোগে রপ্তানীযোগ্য প্রায় ২৫ লক্ষ ৬২ হাজার টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী নিয়ে কভার্ড ভ্যান চালক বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মহিষচরনী গ্রামের আঃ মজিদের পুত্র মোঃ মহিদুল ইসলাম(৪৮), গাড়ির হেলপার বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার মোনাতলা গ্রামের মো. শাহ আলমস’র পুত্র মোঃ বেলাল হোসেন হাওলাদার(২৮) ও স্কর্ট জামালপুর জেলার মোলানদহ উপজেলার আ. সাত্তারের পুত্র মো. বেলায়েত হোসেন(২৬) চট্রগ্রাম ‘কেডিএস কন্টেইনার ডিপো’র উদ্দেশ্যে রওয়ানা হন।
ওইদিন রাত অনুমান সোয়া ১টায় ‘ঢাকা- চট্রগ্রাম মহাসড়ক’র দেবীদ্বার উপজেলার কাবিলপুর এলাকায় এসে কভার্ডভ্যান চালক মোঃ মহিদুল ইসলাম গাড়ি থেকে নেমে হেলপার মোঃ বেলাল হোসেন হাওলাদারকে গাড়িটি চালিয়ে একটু সামনে যেয়ে দাড়াতে বলেন। মোঃ বেলাল হোসেন হাওলাদার গাড়িটি চালিয়ে ‘ঢাকা- চট্রগ্রাম মহাসড়ক’র দেবীদ্বার উপজেলার নূরমানিকচর এলাকায় ‘রাকিব হোটেল এন্ড রেষ্টুরেন্ট’র সামনে অপেক্ষা করতে থাকেন। হঠাৎ কভার্ড ভ্যান চালক মোঃ মহিদুল ইসলাম’র নেতৃত্বে একই উপজেলার সূরপুর গিয়াস উদ্দিন মাষ্টারের বাড়ির মো. ইব্রাহীম খলিলের পুত্র মো. আল আমিন(২৬), কুমিল্লার বুড়িচং উপজেলার বাহেরীপাড়া রাজবাড়ির সিরাজুল ইসলামের পুত্র রুহুল আমিন(৩০)সহ আরো অজ্ঞাতনামা দু’জন এসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এবং হেলপার বেলাল হাওলাদার ও স্কট বেলায়েত হোসেনকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে দেয়, পরে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে মালবাহী কভার্টভ্যান গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
হেলপার বেলাল হাওলাদার ও স্কট বেলাল হোসেন এ ব্যপারে গার্মেন্টস মালিক পক্ষ ও টহল পুলিশকে জানালে দেবীদ্বার থানার টহল পুলিশের উপ-পরিদর্শক(এসআই) চন্দন চন্দ্র দাস ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ হাসান একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে দেবীদ্বার উপজেলার কুরছাপ এলাকার ‘রাকিব হোটেল এন্ড রেষ্টুরেন্ট’র সামনে ছিনতাই হওয়া কাভার্ড ভ্যানটি আটক করে। এসময় মালিক পক্ষ তাদের মালামাল অন্য একটি ট্রাকে বহন করে চট্রগ্রাম নিয়ে যায়। পুলিশী অভিযান চলাকালে কভার্ডভ্যান চালক মো. মহিদুল ইসলাম, তার সহযোগী মো. আল আমিন(২৬), মো. রুহুল আমিন(৩০)কে আটক করে থানায় নিয়ে আসে। এসময় অজ্ঞাতনামা অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
ওই ঘটনায় আইন-শৃংখলা বিঘ্নকারী
অপরাধ (দ্রুতত বিচার) (সংশোধনী/২০১৯) এর ৪ ধারায় চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার
নাটমুড়া গ্রামের আব্দুল খালেক এর পুত্র ফজলুর রহমান বাদী হয়ে আটক ৩ ছিনতাইকারী ও অজ্ঞাতনাম
দু’জনসহ ৫জনকে অভিযুক্ত করে সোমবার দিবাগত রাত পৌনে ২টায় দেবীদ্বার থানায়
একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) চন্দন চন্দ্র
দাসকে দেয়া হয়েছে, মামলা নং-২৫।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, কভার্ড ভ্যান চালক পূর্ব পরিকল্পিতভাবে প্রায় ২৫ লক্ষাধীক টাকার মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে আটক হয়। কভার্ড ভ্যানে থাকা দ্রুত রপ্তানীযোগ্য গার্মেন্টস মালামাল হওয়ায় সেগুলো মালিক পক্ষ নিয়ে যায়। ধৃত ৩ আসামীকে আজ (মঙ্গলবার) দুপুরে কোর্ট হাজতে চালান করা হয়েছে। বাকীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
%20PIC;-%203%20COREPTED%20GREFTER-22.11.22%20(4).jpg)