Thursday, 27 October 2022

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক ধর্ষণ ও হত্যা মামলায় ৩২ দিন পর জামিনে মুক্ত


কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক ধর্ষণ ও হত্যা মামলায় ৩২ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার  সন্ধ্যা ৭টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শাহজাহান আহমেদ।

অনিককে গ্রেফতার করার পর ছাত্রলীগের সাবেক-বর্তমান এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিবাদ জানান আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান অনেক নেতারা।

আবু কাউছার অনিককে মুক্তির ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল বলেন ‘কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক জামিনে মুক্ত পেয়েছে। আশা করি, সঠিক আইনী প্রক্রিয়ায় দ্রæততম সময়ে ষড়যন্ত্রমূলক মামলাটিরও নিষ্পত্তি হবে।'

প্রসঙ্গত: কুমিল্লা সদর থানায় দায়ের হওয়া এক ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা আবু কাউছার অনিককে গত ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় কক্সবাজারের কলাতলি এলাকার সোনারবাংলা হোটেলের সামনে থেকে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। পরদিন ২৫ সেপ্টেম্বর রোববার দুপুরে সদর থানার মামলায় অনিককে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর দেবীদ্বার থানার শান্ত হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পিবিআই।

অন্যদিকে অনিকের পরিবার দাবি, গ্রেফতার হওয়ার পূর্ব পর্যন্ত তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ ছিল না, তাকে পুলিশ ধরে নিয়ে হত্যা মামলায় জেলে পাঠিয়েছে। সে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের শিকার।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.