Thursday, 1 September 2022

দেবীদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


দেবীদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল ৩টায় সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর দেবীদ্বার পৌরএলাকার নিজ বাগান বাড়িতে কেক কেটে ওই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় ওই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাজেদা আহসান মুন্সী, কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা, কুমিল্লা (উঃ) জেলা মহিলা দল এর সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সাবেক কোশাধক্ষ মো. আজহারুল ইসলাম ভ‚ঁইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি - মো. সুদন ডিলার, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাজুদ্দিন সাজু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান (ভুলু), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সাইফুল, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহমেদ,  পৌর বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুহসিন সরকার, পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন (বিল্লু) প্রমুখ। 


কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী বলেন, ‘বর্তমান দু:সময়ে জনগণকে সংগঠিত করার কোন বিকল্প নেই। দেশ আজ দু:শাসন কবলিত। দ্রব্যমূল্যের উর্ধগতিতে সাধারন মানুষ দিশেহারা। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইন শৃঙ্খলা বাহিনীকে বেআইনী কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা। খুন-খারাবী, নারী-শিশু নির্যাতন, অপহরণ, গুপ্তহত্যা ইত্যাদি অনাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কারণ সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ সেখানে মানুষের জানমালের কোন নিরাপত্তা থাকতে পারে না। সুতরাং জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।’

উল্লেখ্য ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরায় সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যূত্থান মৃত্যুবরণ করেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.