উক্ত কর্মশালায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার’র সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য কমরেড লক্ষী চক্রবর্ত্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংগঠন বিভাগের প্রধান সমন্বয়ক কমরেড মৃনাল কান্তি চৌধূরী, কেন্দ্রীয় সম্পাদক শ্রমিক নেত্রী কমরেড জলি তালুকদার।
কর্মশালায় ট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সাংগঠনিক অবস্থা, পরিকল্পনা ও করনীয় সম্পর্কে বিভিন্ন সম্পর্কে আলোকপাত করা হয়।
আলোচনায় অংশ নেন, কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড পরেশ কর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজেদুল ইসলাম, নোয়াখালী জেলা কমিটির সভাপতি কমরেড শহীদ উদ্দিন বাবুল, চট্রগ্রাম জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড অশোক রায়, চাঁদপুর জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড জাকির হোসেন, লক্ষীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড প্রদীপ কুরী বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কমরেড শাহরিয়ার মোহাম্মদ ফিরুজ, কুমিল্লা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিকাশ দেব, কমরেড এডভোকেট অশোক জয় দেব, কমরেড মোহাম্মদ হোসেন, লক্ষীপুর জেলা সভাপতি কমরেড সুদেব রঞ্জন শর্মা, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সহ-সম্পাদক কমরেড আসমা বেগম, নোয়াখালী জেলা কমিটির সদস্য কমরেড সমির রঞ্জন চক্রবর্ত্তী প্রমূখ।

