সকালে চা খেতে বেড়িয়ে নিখোঁজের ৩৬ ঘন্টা পর দিনেশ চন্দ্র শীল(৯০)র লাশ মিলল থানার লাশ ঘরে
কুমিল্লা দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ গোমতী নদীর খেয়াঘাট এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় দ্বীনেশ চন্দ্র(৯০) শীল নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, আজ (২৬ মে) বিকেলে উপজেলার জাফরগঞ্জ এলাকায় গোমতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে খেয়াঘাট এলাকা থেকে অর্ধ গলিত ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সংবাদ পেয়ে কুমিল্লা থেকে পুলিশ বুরো অব ইনভেস্টিকেশ(পিবিআই)র ইনিস্পেক্টর এম, এ মঞ্জুর এ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে যান।
লাশ উদ্ধারের ঘটনার সংবাদে নিহতের স্বজনরা থানায় এসে সনাক্ত করেন। স্বজনরা জানান, নিহত দিনেশ চন্দ্রশীল বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের মৃতঃ মাহিন্দ্র চন্দ্র শীলের পুত্র। তিনি ৩ বছর পূর্বে স্ট্রোক করে বাম পা এবং বাম হাত অবস হয়ে যায়। লাঠি ভর করে স্বাভাবিক চলা ফেরা করতে তেমন অসুবিধা হত না। বৃহস্পতিবার সকাল ৮টায় নাস্তা খেয়ে বাড়ির লোকদের আবিদপুর বাজারে চা খেতে যান বলে গেলেও আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার ঘটনায় আজ সকালে দেবপুর পুলিশ ফাড়িতে একটি সাধারন ডায়েরী এবং এলাকায় খোঁজাখুঁজি ও মাইকিং করেন। আজ সন্ধ্যার পর দেবপুর পুলিশ ফাড়ির মাধ্যমে জানতে পারেন দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ গোমতী খেয়াঘাটে একটি মরদেহ উদ্ধার হয়েছে। থানায় এসে তারা মরদেহ সনাক্ত করেন।
এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) খাদিমুল বাহার আবেদ রাত পৌনে ১০টায় জানান, ঘটনাস্থল থেকে লাশের ছোরতহাল তৈরী পূর্বক লাশ থানায় আনা হয়েছে। স্বজনরা পরিচয় লাশ সনাক্ত করেছেন। তিনি আরো জানান, লাশটি পানিতে থাকার কারনে একটু বিকৃত অবস্থা তৈরি হয়েছে। ডান চুখে একটু রক্ত ঝড়ছে, মাছের ঠোকরে এমনটা হতে পারে। তাছাড়া শরীরের কোথাও তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
%20PIC;-%20LAS%20UDDHAR-26.05.2023%20(1).jpg)
%20PIC;-%20LAS%20UDDHAR-26.05.2023%20(2).jpg)
%20PIC;-%20LAS%20UDDHAR-26.05.2023%20(3).jpg)