Saturday, 1 April 2023

দেবীদ্বারে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৩নং রসুলপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।

শনিবার (১ এপ্রিল) রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন ভূইয়ার পরিচালনায় ও  সভাপতি মোঃ আব্দুল আউয়াল মুন্সীর সভাপতিত্বে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দেবিদ্বার আসনের চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহজাহান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান বুলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহমান, পৌর যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক রবিউল আউয়াল সাইফুল, ইউনিয়ন যুবদলের আহবায়ক সিয়াম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মহসিন, পৌর সেচ্ছাসেবক দল নেতা মোঃ জহিরুল ইসলাম ও বিল্লাল হোসেন প্রমুখ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.